Apan Desh | আপন দেশ

পেট্রোল পাম্পে এমপির গাড়ি ভাঙাচুর

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৫, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২৩:৫৬, ২৪ এপ্রিল ২০২৬

পেট্রোল পাম্পে এমপির গাড়ি ভাঙাচুর

ছবি : আপন দেশ

পাম্পে তেল নিতে গিয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের এমপি মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এমপির ব্যক্তিগত গাড়িটি গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যায়। এসময় তেলের লাইনে মোটরসাইকেলসহ অন্য গাড়ি থাকলেও তেল শেষ হয়ে যায়।

আরও পড়ুন <<>> বন্যার শঙ্কায় দ্রুত ধান কাটার নির্দেশ

তখন আগে-পরে তেল দেয়া নিয়ে উপস্থিত জনতা বাগবিতণ্ডায় জড়ায়। তখন পাম্পে ঢোকে এমপির গাড়ি। তবে গাড়িতে এমপি ছিলেন না। বাগবিতণ্ডার সময় উত্তেজিত কয়েকজন গাড়ির গ্লাস লাইট ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী, মারা গেছেন ২ জন মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’ ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছরেও মেলেনি বিচার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল