Apan Desh | আপন দেশ

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৭, ২৯ জুন ২০২৬

আপডেট: ১৭:৪৭, ২৯ জুন ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেল ৭১৬ শিশু।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১৪১ শিশু। আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু। এ নিয়ে প্রায় সাড়ে ৩ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো ১ লাখ ১২ হাজার ৬২ শিশু।

আরও পড়ুন <<>> ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু 

হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের মধ্যে দুজনের মৃত্যু ঢাকায়। সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১১ শিশুর, আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর। এসময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়েছে ১ হাজার ৪১ শিশু।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement