ছবি : সংগৃহীত
হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা।
সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান তিনি।
হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লিখেছেন, ‘আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।’
পোস্টটির সঙ্গে একটি সাদা হৃদয়ের প্রতীকও যুক্ত করেন তিনি।
সনিকার পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে নিজস্ব পরিচিতি গড়ে তোলেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।
২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে’ সম্মাননা অর্জন করেন তিনি। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশিত হয় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
আরও পড়ুন : হামের রোগীদের জন্য সরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা
সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































