Apan Desh | আপন দেশ

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪২, ১৫ জুন ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম সন্দেহজনক ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরে কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।

আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়