ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন।
বুধবার (০৭ অক্টোবরর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে।
আরও পড়ুন <<>> এক মাসে আরও ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জন মারা গেছেন।
এসময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী এসেছে।
আপন দেশ/এসএস





































