Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৮, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:০৮, ১৩ এপ্রিল ২০২৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফাইল ছবি

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামে এবং পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৬১৫ জন। হাসপাতালে ভর্তি ৭২৯ জনের মধ্যে ২৭৪ জনই ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৭ জন।

এসময় চিকিৎসা শেষে ৭১৩ শিশু হাসপাতাল থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩০৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী হাসপাতাল ছেড়েছে।

আরও পড়ুন <<>> কোমরের ব্যথা নাকি কিডনির সমস্যা, যেসব লক্ষণে বুঝবেন

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ শিশুর।

এছাড়া উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩৬৯ শিশু।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়