Apan Desh | আপন দেশ

ক্যান্সার আক্রান্ত কন্যাকে বাঁচাতে শিক্ষকের আকুতি

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৫, ২৮ আগস্ট ২০২৬

ক্যান্সার আক্রান্ত কন্যাকে বাঁচাতে শিক্ষকের আকুতি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যান্সার আক্রান্ত কন্যার চিকিৎসার জন্য তার বকেয়া অবসর ভাতার অর্থ দ্রুত ছাড়ের দাবি জানিয়েছেন।

ওই শিক্ষক জানান, ২০২৩ সালে চাকরি থেকে অবসর নেয়ার পর ২০২৪ সালের ১ এপ্রিল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তিনি। ২০২৫ সালে কল্যাণ ট্রাস্টের অংশের অর্থ পেলেও অবসর ভাতার মূল অংশ এখনো পাননি।

বর্তমানে তার কন্যা বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন। মেয়ের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি। অর্থের অভাবে এখন চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন <<>> ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

সরকারি তালিকায় ওই শিক্ষকের ক্রমিক নম্বর ৭৬৪ এবং ইনডেক্স নম্বর ৩৭৬০৩২।

অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, এটি কোনো অনুদান নয়, আমার দীর্ঘ কর্মজীবনের অর্জিত পাওনা। মেয়ের চিকিৎসার স্বার্থে দ্রুত আমার বকেয়া অর্থ ছাড়ের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

তিনি বলেন, মেয়ের চিকিৎসা অব্যাহত রাখতে এখন তার বকেয়া অবসর ভাতার অর্থই একমাত্র ভরসা। মানবিক বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়