ছবি: আপন দেশ
দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই আমাদের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে।
আরও পড়ুন<<>>হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
সাখাওয়াত হোসেন বলেন, আমাদের জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে চিকিৎসার জন্য তাদের বিদেশে যেতে না হয়। এতে আমাদের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। আমাদের এত মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও কেন রোগীদের ভারত, থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে?
তিনি বলেন, আমাদের চিকিৎসকরা বিদেশের চিকিৎসকদের মতোই সফলভাবে চিকিৎসা দিতে সক্ষম। প্রয়োজন শুধু যথাযথ সুযোগ-সুবিধা, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ।’
আপন দেশ/জেডআই





































