Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১১, ৮ জুলাই ২০২৬

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন।

বুধবার (০৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতররের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন করে মারা গেছে।

আরও পড়ুন <<>> হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মারা গেছেন। এছাড়াও ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।

প্রসঙ্গত, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়