Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরের ২০ দিনেই এ রোগে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম ও খুলনা বিভাগে ডেঙ্গুতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এসময়ে ঢাকা ও বরিশাল বিভাগেও ডেঙ্গুতে একজন করে মোট দুইজন মারা গেছেন।

অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩৮৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৯২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, চট্টগ্রাম বিভাগে ১৬৭, বরিশাল বিভাগে ১৫৪, রাজশাহী বিভাগে ১৩৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২, ময়মনসিংহ বিভাগে ৮২, রংপুর বিভাগে ৬৫ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন <<>> ডেঙ্গুতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ১৭ দিনে ৭৯ ‍প্রাণহানি

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ২০ দিনেই ডেঙ্গুতে ৮৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৮৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৮৭ জন মারা গেছেন। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৪ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ১৮, বরিশাল বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৮, রংপুর বিভাগে ৪ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়