ছবি : আপন দেশ
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করেছে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এ আয়োজন করে হাসপাতালটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ক্যাম্প চলবে।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করবেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনবৃন্দ, কিডনীরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞ।
একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডে স্থানীয়দের জন্য অনুরূপ ‘ফ্রি হার্ট ক্যাম্প’ হবে।
আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
ক্যাম্প এ আসা রোগীদের এনজিওগ্রামের সিডি (যদি থাকে) নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ।
ঢাকার রোগীদের জন্য ফ্রি সিরিয়াল নিতে যোগাযোগ করতে হবে– ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার রোগীদের – ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮ এ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ক্যাম্পে আগত সাধারণ রোগীগণ হাসপাতালের সব ধরনের পরীক্ষায় পাবেন ২৫% বিশেষ ছাড় পাবেন। এছাড়া ইউনিভার্সেল হার্ট ক্লাবের মেম্বারগণ পাবেন ৩০% ছাড় (শর্ত সাপেক্ষে)।
আপন দেশ/এসএস





































