Apan Desh | আপন দেশ

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫১, ২৩ জুন ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সে সঙ্গে এ সময়ে নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, মৌলভীবাজার ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার (২২ জুন) পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৬৮৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১২৬ জন। পাশাপাশি এসময়ে আরও ১০০৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৯৪ হাজার ৭৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সে সঙ্গে এসময়ে মোট ১১ হাজার ২৯৭ জনের হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন <<>> ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৪ হাজার ৯৭১ জন ছাড়পত্র পেয়েছেন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement