Apan Desh | আপন দেশ

নিউজিল্যান্ড

সিরিজ জেতা হলো না বাংলাদেশের

সিরিজ জেতা হলো না বাংলাদেশের

মিরপুরে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৩ রান। শুরুতে দ্রুত উইকেট হারালেও বেভন জ্যাকবস একাই সামলে নেন দলকে। শেষ পর্যন্ত ২০ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নিয়েছে কিউইরা। ফলে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো সমতায়। এ ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে জ্বলে ওঠেন শরিফুল ইসলাম। ওভারের শুরুতেই তার নিখুঁত লাইন-লেংথে বিপাকে পড়েন ওপেনার কাটেন ক্লার্ক। অফ স্টাম্পের বাইরে থাকা বল খেলতে গিয়ে ব্যাটের কানা লাগিয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন তিনি। ২ বলে ১ রান করে ফেরেন এ ব্যাটার।

০৭:৩৩ পিএম, ২ মে ২০২৬ শনিবার

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের সংগ্রহ ১০২

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের সংগ্রহ ১০২

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ ওভারও খেলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে  ১৪.২ ওভারে ১০২ রানেই অলআউট টাইগাররা। এ ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। শনিবার (০২ মে) ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জয়ী হবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে (১-১) ভাগ বসানোর সুযোগ পাবে। এমন সমীকরণের ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

০৫:৪৬ পিএম, ২ মে ২০২৬ শনিবার

সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

নাহিদ রানার দুর্দান্ত বোলিং ও তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের এ জয়ে সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিকরা। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ রানে হেরে চাপে পড়ে বাংলাদেশ। তবে সিরিজ বাঁচানোর ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্স দেখায় দলটি। সোমবার (২০ এপ্রিল) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু নাহিদ রানার গতির সামনে টিকতে পারেনি সফরকারীরা। ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয়।

০৭:১৩ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল

বাংলাদেশ সফরকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি নিয়েই ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের বহর নিয়ে আসা কিউইরা ইতোমধ্যে টিম হোটেলে উঠেছে এবং দ্রুতই অনুশীলনে নামার কথা রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি। সেখান থেকে কঠোর নিরাপত্তায় সরাসরি হোটেলে নেয়া হয় ক্রিকেটারদের। একই দিনে দলের সঙ্গে যোগ দেন আরও তিন সদস্য, যারা এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছিলেন। পাশাপাশি রাতের ফ্লাইটে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের আরও ২২ জন ঢাকায় পৌঁছান।

০৩:৪১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

‌‌‘আ. লীগকে পুনর্বাসনে রাজনৈতিক কৌশল নিলে বিএনপির কাল হবে’

‌‌‘আ. লীগকে পুনর্বাসনে রাজনৈতিক কৌশল নিলে বিএনপির কাল হবে’

আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। এ দলটিকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপির কৌশল হয়, তাহলে এটাই তাদের কাল হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এদিকে শাপলা প্রতীকের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন জানিয়ে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আমরা এখনো অটল আছি।   দুপুরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তিনি বলেন, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। এদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের নিয়ে শুরু হচ্ছে ইসির সংলাপ। সংলাপের প্রথম দিন থাকবে সুশীল সমাজ ও শিক্ষক প্রতিনিধিরা।

০৩:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement