Apan Desh | আপন দেশ

কাটার মাস্টারের জোড়া শিকারে চাপে কিউইরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৭:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৩

কাটার মাস্টারের জোড়া শিকারে চাপে কিউইরা

শুরুতেই জোড়া আঘাত হেনেছেন মুস্তাফিজ

আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আগে শেষ সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভরাডুবির কারণে এই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে পরীক্ষা করে দেখা হবে। এরপরই চূড়ান্ত হবে বিশ্বকাপে বাংলাদেশে টাইগারদের চূড়ান্ত দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। আর দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন দেশের সফলতম ওপেনার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মতো অভিজ্ঞরা।

এদিকে কিউইদের বিরুদ্ধে এই তিন ম্যাচ সিরিজে অধিনায়ক সাকিব আল হাসান না খেলায় তার পরিবের্তে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত তার সেই সিদ্ধান্তকে সঠিকই মনে হচ্ছে। ২৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে দুই উইকেটের বিনিময়ে ৮০ রান। দুটি উইকেটই নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজের জোড়া শিকার: সদ্যসমাপ্ত এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে চেনা রূপে ফেরার ইঙ্গিত দিয়েছেলেন কাটার মাস্টার মুস্তাফিজ। আজও সেই ইঙ্ড়িই দিলেন।বৃষ্টির পর মুস্তাফিজকে চার মেরে শুরু করেছিলেন কিউই ওপেনার ফিন অ্যালেন। তবে নিজের পরের ওভারে তাকে ঠিকই প্যাভিলিয়নে ফেরত পাটিয়েছেন এই কাটার মাস্টার। তার লেগ স্টাম্পের ওপর করা রাইজিং ডেলিভারিকে টেনে খেলতে গিয়ে এজ হয় অ্যালেনের। উইকেটের পেছনে দুর্দান্ত ড্রাইভে সেটা তালুবন্দি করেন দীর্ঘদিন পর জাতীয় দলের উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহান। ৯ রান করা অ্যালেনকে ফিরিয়ে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজ।

এরপর আবারও মুস্তাফিজ ম্যাজিক। তার বের হয়ে যাওয়া বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে এবার উইকেট কিপারের তালুবন্দি হন চ্যাড বোস। মাত্র তিন বল মোকাবিরা করার সুযোগ পেয়েছিলেন তিনি। প্যাভিলিয়ন হওয়ার আগে তার নামের পাশে যোগ হয় মাত্র এক রান। ফলে ১৬ রানেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড।

শুরুর সেই ধাক্কা কাটিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওপেনার উইল ইয়ং (৩৪) ও চারে নামা হেনরি নিকোলাস (২৯)।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩