Apan Desh | আপন দেশ

নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ২২ আগস্ট ২০২৪

আপডেট: ২১:০৩, ২২ আগস্ট ২০২৪

নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত

ফাইল ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার পর এবার বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল কিউইদের। 

বুধবার (২১ আগস্ট) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এ তথ্য জানিয়েছেন।

শাহরিয়ার নাফীস বলেন, ট্রাভেল রেস্ট্রিকশনস থাকলে তো বোর্ডের কিছু করার থাকে না। আমরা ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সময় সিরিজটি আয়োজন করতে পারব।

নিউজিল্যান্ড সরকার তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। তাই আপাতত নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশে আসা হচ্ছে না। 

২টি চার দিনের ম্যাচ ও ৩টি এক দিনের ম্যাচ খেলতে আসার কথা ছিল কিউইদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো হওয়ার কথা ছিল ।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩