Apan Desh | আপন দেশ

ফাইনালে যেতে পাকিস্তানকে টপকাতে হবে ৩৫২ রান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ফাইনালে যেতে পাকিস্তানকে টপকাতে হবে ৩৫২ রান

পাকিস্তান-দক্ষিণ অফ্রিকা

যারা জিতবে, তারাই ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন সমিকরণের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৫২ রানের বিশাল পাহাড় গড়েছে দক্ষিণ অফ্রিকা। তাই পাকিস্তানকে জিততে হলে রের্কড সংখ্যক রান টপকাতে হবে। অর্থাৎ ফাইনালে নাম লেখাতে হলে পাকিস্তানকে করতে হবে ৩৫৩।

বুধবার (১২ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনালে টসে জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটে নামে দক্ষিণ অফ্রিকা। নির্ধারতি ৫০ ওভারে ৫ উইকেটে তারা সংগ্রহ করে ৩৫২ রান।

এদিন সেঞ্চুরির দেখা পাননি প্রোটিয়া দলেও কোনো ব্যাটসম্যান। তবে আশির ওপরে করেছেন তিন ব্যাটার। অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২, ম্যাথিউ ব্রিটজকে ৮৪ বলে ৮৩ রান আর হেনরিখ ক্লাসেন খেলেছেন ৫৬ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংসে ১১টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কা।

এছাড়া শেষদিকে কাইল ভেরেন ৩২ বলে ৪৪ আর করবিন বসচ ৯ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৩টি এবং নাসিম শাহ আর খুশদিল শাহ একটি করে উইকেট নেন।

এর আগে প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। আগামী ১৪ ফেব্রুয়ারি করাচিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩