Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড পাকিস্তান ওপেনারের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৫৯, ২৬ মার্চ ২০২৫

টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড পাকিস্তান ওপেনারের

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ ওপেনার হাসান নওয়াজ। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনবার শূন্য রানে আউট হয়ে এ নজির গড়েন হাসান নওয়াজ।

বুধবার (২৬ মার্চ) ওয়েনলিংটনের স্কাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয় দুদল।

ম্যাচে ৮ উইকেটে হেরেছে সালমান আগার দল। তবে ফলাফলকে ছাপিয়ে আরও একটি রেকর্ডে চোখ পড়বে সবার। ম্যাচে ৬০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। যা কিনা এ ফরম্যাটে অব্যবহৃত বলের হিসাবে পাকিস্তানের সবচেয়ে বড় হার।

আরওপড়ুন<<>>ব্রাজিলকে উড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

পাকিস্তানের এ রেকর্ডের দিনে কিছুটা মন খারাপ হওয়ারই কথা কিউইদের। তবে সেটা কেবল টিম সেইফার্টের কথা বিবেচনা করলে। পাকিস্তানের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ৩৮ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এ ওপেনার। ৬ চার আর ১০টি ছক্কায় সেঞ্চুরির কাছে গিয়েও তার দেখা পেল না শতকের। হলোনা নিজের জন্য আলাদা করে উদযাপন। মাত্র ৩ রানের আক্ষেপ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সাইফার্টের সর্বোচ্চ ইনিংস।

অপরদিকে, এ সিরিজে ব্যক্তিগতভাবেও লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ ওপেনার হাসান নওয়াজ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনবার শূন্য রানে আউট হয়ে এ নজির গড়েন পাকিস্তানের এ ওপেনার।

উল্লেখ্য, শনিবার (২৯ মার্চ) নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩