Apan Desh | আপন দেশ

ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন সুনেরাহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ২৩ নভেম্বর ২০২৫

ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন সুনেরাহ

চলতি বছর ঢালিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সিনেমা ও ওটিটি সবখানেই আলো ছড়িয়েছেন তিনি। এবার ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন জনপ্রিয় এ নায়িকা। ফ্যাশন সেন্সে বরাবরই সাহসী ও পরীক্ষাধর্মী তিনি। যে কোনো পোশাকে ভিন্ন আভা ছড়ানোর ক্ষমতা তার জন্মগত স্বভাব। 

সাম্প্রতিক এক ফটোশুটে আবারও দেখা মিলল তার সে আধুনিক, বোল্ড ও আকর্ষণীয় উপস্থিতির পুরোটা জুড়ে ব্ল্যাকের নাটকীয় দ্যুতি। এবারের পার্টি লুকটি ওয়েস্টার্ন টোনে সাজানো হলেও অভিনেত্রীর উপস্থিতি তাতে যোগ করেছে অতিরিক্ত ইন্টেনসিটি। 

ক্যামেরার সামনে দাঁড়ানো মাত্রই বোঝা যায়, তার আত্মবিশ্বাসই সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট। মেকআপে ছিল সফট গ্ল্যামের পরিমিত ছোঁয়া চোখে শিমারি আইশ্যাডো, আইলাইনার ও মাশকারার সমন্বয়, ঠোঁটে লালঘেঁষা ন্যুড লিপগ্লস আর হাতে লাল নেইল–পলিশ। সব মিলিয়ে ক্যামেরায় যেন উঠে এসেছে এক নতুন, আরও আত্মপ্রত্যয়ী সুনেরাহ।

আরও পড়ুন<<>>রুহটা ইন্ডিয়ায়, আমি আমেরিকায়: মাহিয়া মাহি

অভিনেত্রীর ভেতরের পোশাকেও ছিল ঝলমলে ছোঁয়া। সিলভার টোনের ক্রপ টপ, যার ওপরের স্তরে দেওয়া শিমারি নেট ওভারলে পুরো সাজেই এনে দিয়েছে বিশেষ আবেদন। ব্ল্যাক হাইওয়েস্ট টেইলরড শর্টস পুরো আউটফিটে তৈরি করেছে স্মার্ট ও নিখুঁত ভারসাম্য। 

সুনেরাহর পুরো সাজে সবচেয়ে বেশি চোখে পড়ে তার ব্ল্যাক শিমারি ব্লেজারটি। হাতার প্রান্তে যুক্ত নরম পালকের টেক্সচার লুকটিতে এনেছে এক ধরনের থিয়েট্রিক্যাল এলিগেন্স। বর্তমান পার্টি মৌসুমে এ ধরনের ফেদার কাফ ব্লেজার যে দারুণ ট্রেন্ডি, সুনেরাহ তা আরও একবার প্রমাণ করে দিলেন।

সুনেরাহর হেয়ারস্টাইল ছিল নরম, ভলিউমাস ওয়েভে সাজানো, যা তার মুখের গড়নকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। লম্বা ক্রিস্টাল স্টেটমেন্ট দুল তার পুরো গ্ল্যাম লুকে যোগ করেছে আলোকোজ্জ্বল মাত্রা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু