Apan Desh | আপন দেশ

ফারিণের নতুন অধ্যায় শুরু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ১৫ নভেম্বর ২০২৫

ফারিণের নতুন অধ্যায় শুরু

অভিনেত্রী তাসনিয়া ফারিণের চমক যেন থামছেই না। একের পর এক চমক দেখাচ্ছে এ চিত্রনায়িকা। আগেই জানিয়ে ছিলেন প্রযোজনায় আসছেন। তারই ধারাবাহিকতায় ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে জীবনরে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি ছবি প্রকাশ্য এনেছেন ফারিণ। এর পর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু— ‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন।

আরও পড়ুন<<>>সিনেমা প্রযোজকের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ

এর আগে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান।

তবে ফারিণের এ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এর পর নতুন পরিকল্পনা করবেন এ অভিনেত্রী। তবে প্রতিষ্ঠানটি থেকে আপাতত নিয়মিত কাজ করার প্রকাশ করই প্রধান চ্যালেঞ্জ তার। এদিকে ফারিণ বর্তমানে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আছে কলকাতার সিনেমায় অভিনয়ের গুঞ্জনও।

এ অভিনেত্রীকে সব শেষ বড় পর্দায় দেখা যায় পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement