Apan Desh | আপন দেশ

গণঅভ্যুত্থান

নানক-তাপসের মানবতাবিরোধী মামলার শুনানি আজ

নানক-তাপসের মানবতাবিরোধী মামলার শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ মামলার শুনানি পরিচালনা করবে। এ মামলায় গ্রেফতার চারজন হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

১০:০৬ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

জুলাই গণঅভ্যুত্থানকারীদের সুরক্ষায় সংসদে বিল পাস

জুলাই গণঅভ্যুত্থানকারীদের সুরক্ষায় সংসদে বিল পাস

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬  বিল পাস হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১১তম দিনের কার্যক্রমে কণ্ঠভোটে এ বিল পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিল উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ বিলে বলা হয়েছে ২০২৬ সালের ২৫ জানুয়ারি কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং ২০২৪ সালের ১ জুলাই থেকে বলবৎ হয়েছে বলে গণ্য হবে।

০৫:১৪ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) আদালত এ আদেশ দেন। শুনানির সময় এজলাসে হট্টগোল সৃষ্টি করেন শিরীন শারমিনের পক্ষের আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, রিমান্ড আবেদনে তিনি গুলি করেছেন বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সেখানে তাকে হাজতখানায় রাখা হয়। পরে রিমান্ড ও জামিন শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

০৪:০৭ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

তিনটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ ডা. দীপু মনি

তিনটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ ডা. দীপু মনি

চাঁদপুরে দায়ের করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি–কে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে তাকে ভার্চুয়ালি হাজির করা হয়। আদালত সূত্র জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। জিআর ৫৭৯, ৫৭১ ও ৫৮৫ নম্বর মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত, উপ-পরিদর্শক নাদির শাহ এবং উপ-পরিদর্শক নূরে আলম।

১১:২৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’

‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’

জুলাই অভ্যুত্থানকারী ও সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছেন, সেটা যে বাহিনীর পোশাকেই হোক এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ; যারা যে বাহিনীর পোশাকই পরুক, তারা সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। না হলে আপনারা করবেন এবং সব মামলার সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে তিনি জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেয়ার বিষয়ে আমরা জুলাই জাতীয় সনদে অঙ্গীকারবদ্ধ হয়েছি। বিগত অন্তর্বর্তী সরকারের সময় জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ নামের একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমরা সর্বসম্মতিক্রমে এ অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাস করার বিষয়ে একমত হয়েছি।

০৮:০৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য ঘটনার তুলনা চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য ঘটনার তুলনা চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অনন্য এবং অন্য কোনো ঘটনার সঙ্গে এর তুলনা চলে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের প্রস্তাবনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সমান করার চেষ্টা হয়েছিল। তবে একাত্তরের ইতিহাস অবিসংবাদিত ও অনন্য। সবার আগে ৭১, এরপর সবকিছু— এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

০৫:২৯ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্ত করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে। তিনি বলেন, এ সংক্রান্ত আইন আগামী সংসদ অধিবেশনে পাস হবে। বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। জহির উদ্দিন স্বপন বলেন, ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ায় জাতির কাছে কৃতজ্ঞ। এরপর থেকে প্রতিমাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে কার্ড দেয়া হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১২:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার

মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনকে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়ার আলোচিত মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ৫৯১ পৃষ্ঠার এ রায়ে অপরাধের ভয়াবহতা এবং আসামিদের সংশ্লিষ্টতার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ স্বাক্ষরের পর রায়টি প্রকাশ করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন— সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগ কর্মী রনি ভূঁইয়া।

০৩:৫৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

রিকশাচালক থাকছেন সংসদের প্রথম অধিবেশনে

রিকশাচালক থাকছেন সংসদের প্রথম অধিবেশনে

জুলাই গণঅভ্যুত্থানের গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ এবার আমন্ত্রণ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ বলেন, সংসদের অধিবেশনে যোগ দেয়ার আমন্ত্রণ পাওয়া তার জীবনের বড় অর্জন। আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি আজ জাতীয় সংসদ ভবনে গিয়েছেন, তবে পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে তা জানতে পারেননি। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।

১১:৫৯ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

আইসিটি প্রসিকিউশন টিমে নতুন বিতর্ক, পদত্যাগ সাইমুম রেজার

আইসিটি প্রসিকিউশন টিমে নতুন বিতর্ক, পদত্যাগ সাইমুম রেজার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একের পর এক অভিযোগে প্রশ্ন উঠছে টিমটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। এর আগে গোপন বৈঠকের অভিযোগে প্রসিকিউটর ড. তুরিন আফরোজ অপসারিত হন। পরে একটি হত্যাচেষ্টা মামলায় তিনি গ্রেফতারও হন। এবার ঘুস দাবির অভিযোগে আলোচনায় এলেন আরেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলার এক আসামিকে খালাস পাইয়ে দেয়ার জন্য এক কোটি টাকা ঘুস দাবির অভিযোগ ওঠে সাইমুম রেজার বিরুদ্ধে।

০৪:০৯ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুইজনকে হত্যার ঘটনায় করা মামলার রায় আগামী ৪ মার্চ। রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ নির্ধারণ করেছেনন। তথ্যটি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন উভয়পক্ষের আইনজীবীরা।

০২:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট কেনো, জানালেন নাহিদ

গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট কেনো, জানালেন নাহিদ

নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগ্রামে এক শ্রেণির বুদ্ধিজীবী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, আবার অন্য এক শ্রেণি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলেও দলীয় মতাদর্শ সমর্থন করে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি হয়েছে। ৫ আগস্টের পরও বুদ্ধিজীবীর নাম ব্যবহার করে জুলাইয়ের বিপক্ষে ও গণহত্যার পক্ষে মত তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে।’

১২:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

‘গণঅভ্যুত্থান নিয়ে চেতনা ব্যবসায়ীদের পরিণতি শুভ হবে না’

‘গণঅভ্যুত্থান নিয়ে চেতনা ব্যবসায়ীদের পরিণতি শুভ হবে না’

জুলাইয়ের ছাত্র–গণঅভ্যুত্থানকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল গঠনের নামে কেউ যেন এ আন্দোলনের চেতনা নিজের বলে দাবি করার চেষ্টা না করে।  যারা এ গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে চেতনার ব্যবসা করতে চাইবে, তাদের জন্য পরিণতি মোটেই শুভ হবে না বলে—এ বিষয়ে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদের বলেন, দীর্ঘদিনের আন্দোলন–সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থান গড়ে উঠেছে। এটি ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, বরং বহু বছরের লড়াইয়ের ফল। 

০৫:০৯ পিএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু