Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৬, ২ নভেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম পুনরায় চালু

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হামলা, হত্যাকাণ্ড ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে বৈষম্যমূলক আচরণ রুখে দিতে সারা দেশের সব কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

রোববার (০২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ জুলাইয়ের ছাত্র–জনতার আন্দোলনে যে আক্রমণ, নির্যাতন ও সহিংসতা সংঘটিত হয়েছিল, তার পূর্ণাঙ্গ তদন্ত আজও সম্পন্ন হয়নি। সরকারি আশ্বাস সত্ত্বেও নিহতদের পরিবার ও আহতদের বিচার না পাওয়ার ক্ষোভ দিন দিন বাড়ছে। বিভিন্ন স্থানে নিহত ছাত্রদের পরিবার ও আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরে সংগঠনটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, জুলাইয়ের ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সব কমিটিকে পুনরায় সক্রিয় করা হয়েছে। সেইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে সব কমিটি পুনর্গঠন করতে নির্দেশনাও দেয়া হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু