২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আশরাফুল (৩২) নামে এক জুলাই যোদ্ধা।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফুল পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।
আরও পড়ুন <<>> বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত
হাসপাতাল সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে টানা ১৪ মাস বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আশরাফুল। চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































