Apan Desh | আপন দেশ

খুলনা জেলা

খুলনায় মসজিদে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ২

খুলনায় মসজিদে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ২

খুলনায় একটি মসজিদের ভেতরে দুর্বৃত্তের গুলিতে লোকমান হাকিম (৫৫) ও আলম শেখ (৫৬) নামে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আলম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার (১৪ জুন) খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোর প্রায় ৫টার দিকে দৌলতপুর বিএল কলেজ রোড এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয় জামে মসজিদে অবস্থানরত লোকমান হাকিম ও আলম শেখকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

১২:১৭ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনার দিঘলিয়াতে যুবদল নেতা মুরাদ খাঁ (৪২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাকা মাসুদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার (০৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে র‍্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ টিম মাগুরার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব-৬ সূত্র জানায়, গ্রেফতার বাকা মাসুদ খুলনার দিঘলিয়া উপজেলার বাকা মিয়ারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১২:৪৯ এএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

খুলনায় পরকীয়ার জেরে পরিবারের চারজনের ওপর গুলিবর্ষণ

খুলনায় পরকীয়ার জেরে পরিবারের চারজনের ওপর গুলিবর্ষণ

খুলনায় পরকীয়ার জেরে ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চার জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা আক্তার। এদের মধ্যে রঞ্জুয়ারার বেগম ও ফাহিমা আক্তারের অবস্থায় আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকা ঘটনা এটি। 

০৪:৪৬ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষে হয়েছে। যেখানে ইউপি সদস্য ও দুই নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংষর্ষে জড়ায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরু কাজী গ্রুপ। একই গ্রামের আক্তার মোল্যা গ্রুপের সঙ্গে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

০৪:৩৮ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

খুলনায় ভোটকেন্দ্রে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

খুলনায় ভোটকেন্দ্রে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে খুলনায় ভোটকেন্দ্রের বাইরে উত্তেজনা ও হট্টগোলের মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনা সদর আসনের আলিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতার সম্পাদক ছিলেন। তার বাড়ি নগরের হাজী মহসিন রোড বাইলেন এলাকায়। দলের প্রবীণ এ নেতার আকস্মিক মৃত্যুতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটায় আলিয়া মাদরাসা অ্যাকাডেমিক ভবন কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।

১১:০৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’

‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’

যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতকে উদ্দেশ্য তিনি বলেছেন, ‘তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে, তা একাত্তর সালে আমরা দেখেছিলাম।’ সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চান জানিয়ে তারেক রহমান বলেন, ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করা হবে।’

০২:০৯ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ২ জনকে গুলি-কুপিয়ে হত্যা

আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ২ জনকে গুলি-কুপিয়ে হত্যা

খুলনায় দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নতুন বাজার এলাকার মান্নান হাওলাদের ছেলে হাসিব হাওলাদার এবং মো. ফজলে রাব্বি রাজন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের ওপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

০২:৩২ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement