Apan Desh | আপন দেশ

চুলোচুলির দায়ে বিএনপির ৩ নেত্রী বহিষ্কার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ৫ মে ২০২৫

আপডেট: ১৬:০২, ৫ মে ২০২৫

চুলোচুলির দায়ে বিএনপির ৩ নেত্রী বহিষ্কার

খুলনা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকি। তাকে খুলনা বিএনপি কার্যালয়ের সামনে মারধর করা হয়। এ ঘটনায় দলের তিন নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (০৪ মে) রাতে খুলনা মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, খানজাহান আলী থানা মহিলা দলের সদস্য সচিব রেশমী সুলতানা, খুলনা মহানগর মহিলা দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আমীন ও খালিশপুর থানা মহিলা দলের সদস্য শারমিন আক্তার।

আরও পড়ুন>>>রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

গত ২ মে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারধর করেন সভাপতি আজিজা খানম এলিজার অনুসারীরা। এ ঘটনা ৩ মে খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় মহিলা দল।

রোববার (৪ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রাতেই বহিষ্কার পত্রে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুজিন স্বাক্ষর করেছেন।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু