Apan Desh | আপন দেশ

খুলনায় তারুণ্যের সমাবেশ শুরু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ১৭ মে ২০২৫

আপডেট: ১৭:৪৭, ১৭ মে ২০২৫

খুলনায় তারুণ্যের সমাবেশ শুরু

খুলনার সার্কিট হাউজ মাঠে ‍শুরু হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।

শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনা বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। তীব্র তাপদাহের কারণে মাঠে অবস্থান না নিয়ে তারা আশপাশের বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় নেন। সমাবেশে মাঠ কানায় কানায় ভরে যায়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশের সড়ক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঞ্চে রয়েছেন সমাবেশের প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু