Apan Desh | আপন দেশ

ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৭, ৩ অক্টোবর ২০২৫

ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

খুলনার সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দিবাগত রাতে বসুপাড়ার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে লিটনের স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তখন তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন<<>>প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ছাত্রদল নেতা

সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন জানান, ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছে। চার দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন। কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়