Apan Desh | আপন দেশ

খুলনায় নিরাপদ আশ্রয়ে এনসিপি নেতারা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ১৬ জুলাই ২০২৫

খুলনায় নিরাপদ আশ্রয়ে এনসিপি নেতারা

গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় খুলনায় পৌঁছান তারা। নেতাদের কেউ খুলনা সার্কিট হাউসে এবং কেউ কেউ হোটেলে অবস্থান করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

আরওপড়ুন<<>>গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ৪

এর আগে, এনসিপির শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে নগরীর শিববাড়ি মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশে রওনা হন শত শত নেতাকর্মী। প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের খুলনায় নিয়ে আসেন। বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সেনা নিরাপত্তায় মোল্লাহাট ব্রিজ পার হন।

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অবরুদ্ধ হয়ে পড়েন।

হামলায় গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮), থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২২) এবং শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) নিহত হন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু