Apan Desh | আপন দেশ

খুলনায় মিছিলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো আ.লীগ কর্মীরা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩২, ১২ নভেম্বর ২০২৫

খুলনায় মিছিলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো আ.লীগ কর্মীরা

খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও টায়ার পুড়িয়ে বিক্ষোভের চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সোনাডাঙ্গা ও লবণচোরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে যায় সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লবণচোরা থানার বিশ্বরোড এলাকায় দুই মোটরসাইকেলে চারজন এসে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয়। এলাকাবাসী এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানার পাওয়ার হাউজ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

লবণচোরা থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, টায়ার পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, তবে আমরা পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু