Apan Desh | আপন দেশ

‘অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

‘অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

ছবি: আপন দেশ

পোষা প্রাণীদের একটি চিকিৎসা সেবা কেন্দ্র ‘অ্যানিমেল ক্লিনিক’ এর উদ্বোধন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে এ ক্লিনিক উদ্বোধন করেন তিনি।

অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, এখান থেকে পশু চিকিৎসকরা বিনা মূল্য চিকিৎসা সেবা ও প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেবেন।

এ সময় ক্লিনিকটির প্রতিটি বিভাগ ঘুরে দেখেন তারেক রহমান। একটি কক্ষে গিয়ে অসুস্থ বিড়ালের খোঁজ-খবরও নেন। বিড়ালটিকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায় তাকে।

আরও পড়ুন <<>> ‘নাটক সাজিয়ে জেলা জামায়াত আমীরকে আটক করা হয়েছে’

তারেক রহমান আশা প্রকাশ করেছেন, এ প্রতিষ্ঠানটি দেশের পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও তাদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা ফ্রি অ্যানিমাল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুদের জন্য উন্মুক্ত থাকবে।

পরিদর্শনকালে অ্যানিমেল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়