Apan Desh | আপন দেশ

সেলিমা রহমান হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সেলিমা রহমান হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তার সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলীয় নেতাকর্মীরাও উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়