Apan Desh | আপন দেশ

গাইবান্ধা জেলা

সাদুল্লাপুরের বনগ্রামে দুর্গন্ধযুক্ত সরকারি চাল বিতরণ

সাদুল্লাপুরের বনগ্রামে দুর্গন্ধযুক্ত সরকারি চাল বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা সরকারি চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা দিয়ে খাওয়ার জন্য কেনা চালের মধ্যে নষ্ট, পচা ও দুর্গন্ধযুক্ত চাল পাওয়া যাচ্ছে। ভুক্তভোগীরা জানান, সরকার হতদরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে চাল সরবরাহ করছে। তারা টাকা দিয়ে সে চাল কিনে পরিবারের খাবারের জন্য ব্যবহার করেন। কিন্তু নষ্ট ও দুর্গন্ধযুক্ত চাল পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত চালের মান পরীক্ষা করে বিষয়টি তদন্ত করা হোক। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কেজি ১৫ টাকা দরে কার্ডপ্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের কথা রয়েছে। বনগ্রামের নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে এসব চাল বিতরণ করা হচ্ছে।

০৮:০৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ভাঙনপ্রবণ কামারজানী পরিদর্শন করলেন ইউএনও

ভাঙনপ্রবণ কামারজানী পরিদর্শন করলেন ইউএনও

গাইবান্ধা সদর উপজেলার বন্যা ও নদীভাঙনপ্রবণ কামারজানী ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কামারজানী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি), কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ, বিদ্যালয়ের মাঠ, টিআর কর্মসূচির আওতায় মসজিদ উন্নয়ন এবং ঈদগাহ মাঠের চলমান কাজ পরিদর্শন করেন।

০৯:০২ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

সারের সরবরাহ-মূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদার

সারের সরবরাহ-মূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদার

গাইবান্ধার ফুলছড়িতে কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা ও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। অতিরিক্ত দামে সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারি বরাদ্দের সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের কাছ থেকেও সার সরবরাহ ও বিক্রির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

০৫:১০ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

মানবপাচার প্রতিরোধে গাইবান্ধায় মতবিনিময়

মানবপাচার প্রতিরোধে গাইবান্ধায় মতবিনিময়

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারের টেকসই পুনর্বাসনে গণমাধ্যমের ভূমিকা জোরদারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। শনিবার (১৯ জুলাই) জিইউকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জিইউকের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রাইম প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মামুনুর রশিদ, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. রাহুল ইসলাম রুবেলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

০৫:৩৮ পিএম, ১৯ জুলাই ২০২৬ রোববার

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ২০২৬–২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহুল ইসলাম রুবেল। সম্মেলনের প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত, সমাজকল্যাণ সম্পাদক এন. এ. জোহাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

০৯:৩৯ পিএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার

কর্মস্থলে অনুপস্থিত সমাজসেবা কর্মকর্তা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

কর্মস্থলে অনুপস্থিত সমাজসেবা কর্মকর্তা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মানিকচন্দ্র দাস দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে কার্যালয়ের বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষ, ভাতাভোগী ও উপকারভোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সেবাপ্রার্থী ও স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তা চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব দেখা দিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদন, যাচাই-বাছাই ও অন্যান্য দাফতরিক কার্যক্রম সম্পন্ন করতে অনেক সেবাপ্রার্থীকে একাধিকবার কার্যালয়ে আসতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

০৭:০০ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, গাইবান্ধার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জেলার সাতটি উপজেলা ও সব ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এ. হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মণ্ডল।

০৫:৪৪ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

হাজারও মানুষের ভাগ্য পরিবর্তনের গল্পে এসকেএসের অনন্য যাত্রা

হাজারও মানুষের ভাগ্য পরিবর্তনের গল্পে এসকেএসের অনন্য যাত্রা

গাইবান্ধা জেলার উত্তরের জনপদ—নদীভাঙন, বন্যা ও খরার সঙ্গে লড়াই করা এক চরম বাস্তবতার নাম। এ অঞ্চলের মানুষের জীবন সবসময়ই অনিশ্চয়তা ও সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। তবুও এ প্রতিকূলতার মাঝেই জন্ম নেয় মানবকল্যাণে নিবেদিত এক উদ্যোগ—এসকেএস (SKS)। ১৯৮৭ সালে ভরতখালীর কিছু তরুণ মানবসেবার লক্ষ্য নিয়ে একটি ক্ষুদ্র সামাজিক উদ্যোগ শুরু করে। সীমিত সম্পদ ও সুযোগ থাকা সত্ত্বেও তাদের লক্ষ্য ছিল অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। একটি ছোট ক্লাবকে কেন্দ্র করে শুরু হওয়া এ উদ্যোগ ধীরে ধীরে সমাজে আস্থা অর্জন করে।

০৭:৫৫ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধায় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা নিরসনের লক্ষ্যে উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান” শীর্ষক একটি মতবিনিময় সভা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের এমপি মো. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস, শিক্ষাবিদ ফেরদৌস আলম ফিরোজ এবং অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম।

০৬:২১ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

ফুলছড়িতে উদাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ফুলছড়িতে উদাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উদাখালী খাল খনন/পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক মো. মুশফিকুর রহমান এবং সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর।

০৮:১৭ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

গাইবন্ধায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা

গাইবন্ধায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও দুর্যোগকালীন জরুরি সেবার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

০৬:৫৪ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

গাইবান্ধায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। ওই সময় খালের পানি ব্যবহার করে কৃষকরা সেচ কাজে ব্যাপক সুবিধা পেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম। সোমবার (১৮ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাটিকামারী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোঁদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন।

০৬:৪৯ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement