প্রতীকী ছবি
গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুযারি) ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদ পুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদুল্লাহপুর থানার ওসি মো. আলীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় ছিনতাইকারীদের একজন পালিয়ে গেলেও অন্য দুজন ছিনতাইকারী স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আরও পড়ুন<<>>বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































