Apan Desh | আপন দেশ

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর বিশেষ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ প্রস্তুতির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ির জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশনায় এটি পরিচালিত হয়।

দুর্গম চরাঞ্চলে কোনো প্রকার উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার জন্য মহড়াটির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ভোটাররা,পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস, ডিফেন্সের সদস্যরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু