Apan Desh | আপন দেশ

জুমার নামাজের পর মারামারি, মাইকিংয়ে ঘোষণা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৮, ৭ নভেম্বর ২০২৫

জুমার নামাজের পর মারামারি, মাইকিংয়ে ঘোষণা

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন এক বৃদ্ধ। শুধু তাই নয়, সে মারামারির দিন, সময় ও স্থানও মাইকে প্রচার করেছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়া সেই ঘোষণার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রিকশায় মাইক লাগিয়ে গোটা গ্রাম ঘুরে ঘোষণা দেন, শুক্রবার (০৭ নভেম্বর) জুমার নামাজের পর পানের বরজে ছোট ভাই হাবিজার এর সঙ্গে মারামারি হবে।

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

গ্রামবাসীও হতবাক এমন ঘোষণায়। স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, জমি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে মাইকিং করে মারামারির ঘোষণা, এটা আগে কখনও শোনা যায়নি।

প্রতিবেশী হামিদা খাতুন নামের এক গৃহবধূ বলেন, আমরা নিজের কানে শুনেছি, কুদ্দুস ভাই জুমার পর ভাইয়ের সঙ্গে মারামারি করবেন বলে মাইকে ঘোষণা দিচ্ছিলেন।

ঘটনা জানাজানি হতেই এলাকায় তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলি ভুট্টু বলেন, ঘটনার খবর পেয়ে আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলা হয়। এমন অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, পুলিশ সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু