Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় পাট উন্নয়ন কর্মকর্তা-মৎস্য অফিসে রাষ্ট্রীয় শোক লঙ্ঘনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ৩ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় পাট উন্নয়ন কর্মকর্তা-মৎস্য অফিসে রাষ্ট্রীয় শোক লঙ্ঘনের অভিযোগ

ছবি: আপন দেশ

গাইবান্ধায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যালয় ও বস্ত্র পাট অধিদফতরের মূখ্য পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা-মৎস্য অফিসে রাষ্ট্রীয় শোক লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিন দিনের রাষ্টীয় শোক পালনসহ বুধবার (৩১ জানুয়ারি) সাধারন ছুটি এবং জাতীয় পতাকা অর্ধনমিত করণের প্রজ্ঞাপন জারী করা হয়।

গত ২ জানুয়ারি দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইবান্ধা জেলার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যালয় ও বস্ত্র পাট অধিদফতরের মূখ্য পরিদর্শকের কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত তো দুরের কথা জাতীয় পতাকা উত্তোলনই করা হয়নি। একই দিনে জেলা মৎস্য অফিসে রাতের বেলায় গিয়ে দেখা যায় তখনও উড়ছিলো জাতীয় পতাকা। 

আরও পড়ুন<<>গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড সভা অনুষ্ঠিত

এলাকাবাসী জানান,ইতিপূর্বেও এ অফিসে কোন জাতীয় দিবস ও সরকারি নির্দেশনা পালন করতে দেখা যায়নি। এ ব্যাপারে পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাজেদুর ইসলামের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, এটা সামান্য বিষয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তার সরকারি নির্দেশনা বা প্রজ্ঞাপনকে সামান্য বিষয় বলে তাচ্ছিল্য করেন সেটা পরাজিত ফ্যাসিষ্টের দোসর হিসাবেই ধারনা করা যায়। উক্ত কর্মকর্তার বক্তব্যনুযায়ী গণবিপ্লব চেতনাকে অস্বীকার এবং চাকুরীর আচরণবিধি অমান্যের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া জরুরী বলে জানান স্থানীয় ব্যক্তিবর্গ।

এছাড়াও জেলা মৎস্য অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে রাতেও উড়ছিলো অর্ধনমিত জাতীয় পতাকা। এ বিষয়ে জেলা মৎস কর্মকর্তা আব্দুর রাশেদ মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। কেন যথাসময়ে পতাকা নামানো হয় নাই সে বিষয়ে যাকে দায়িত্ব দেয়া হয়েছে আমি তাকে শোকজ করব।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়