Apan Desh | আপন দেশ

Dr. Shafiqur Rahman

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর

জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর

জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃত বা জনগণকে তা ভুলিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে এ অপচেষ্টা তছনছ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই আন্দোলন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমীর। ডা. শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো উল্টো সংগ্রাম যদি শুরু হয়ে থাকে, তাহলে মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।

০৪:৪৮ পিএম, ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার

‘হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না’

‘হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, হামের চিকিৎসায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরকারি বরাদ্দ যথেষ্ট না। এখানে আরও গুরুত্ব দেয়া দরকার সরকারের। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শিশু হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, এ হাসপাতালটা সরকারি না, এটা সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার আগে প্রতি বছর দিত ৩০ কোটি, এবার দিচ্ছে ২৮ কোটি। সে ২৮ কোটির মধ্যে এ পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে ৭ কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবেন; কিন্তু এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে ৭০০টি শয্যা আছে, এর মধ্যে ২৫০ শয্যা হলো ফ্রি। বাকিগুলোতে রোগীদের সব খরচ দিয়ে থাকতে হয়। সেভাবে তারা চালাচ্ছেন এবং যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছেন।

০৮:০৫ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

‘জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে’

‘জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে বন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে তিনি এ মন্তব্য করেন। জাতীয় সংসদের এয়োদশ অধিবেশন বিকেল সাড়ে তিনটায় এ অধিবেশন শুরু হয়।  সংসদে পর্যাপ্ত আলোচনা ছাড়াই বিল পাস করা হচ্ছে, এমন অভিযোগ তুলে কথা বলার সুযোগ না থাকলে সংসদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা। জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তুলেন। শফিকুর রহমান বলেন, যেসব বিলে ভিন্নমত বা  ডিসেন্টিং অপিনিয়ন রয়েছে, সেগুলো নিয়েও যথাযথ আলোচনা হচ্ছে না। অল্প সময়ের মধ্যে মতামত তুলে ধরা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, প্রস্তাব উপস্থাপনকারীরা তুলনামূলক বেশি সময় পেলেও বিরোধী পক্ষ পর্যাপ্ত সময় পাচ্ছে না, ফলে সংসদীয় বিতর্কের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।

০৪:৩৮ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

ঢাকা-নরসিংদীর ধর্ষণ-হত্যাকাণ্ডে নিন্দা জামায়াত আমীরের

ঢাকা-নরসিংদীর ধর্ষণ-হত্যাকাণ্ডে নিন্দা জামায়াত আমীরের

ঢাকায় ৬ বছরের এক শিশু ও নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন জামায়াত আমীর। পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকায় ছয় বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং রাজধানীর হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।

০৪:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement