Apan Desh | আপন দেশ

দুই দিনের মধ্যে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৯, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:১৯, ১২ জানুয়ারি ২০২৬

দুই দিনের মধ্যে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে: জামায়াত আমীর

দুই দিনের মধ্যে জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এমটিই জানিয়েছেন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান । তিনি বলেন, বিষয়টি খুব শিগগিরই সবার সামনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরা কার্যালয়ে তিনি এ কথা বলেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।

নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান রয়েছে। বুধবার (২১ জানুয়ারি) থেকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা। তবে এখনও জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন,  আপনারা আগামীকালকের মধ্যে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো। 

আরও পড়ুন<<>>গণভোটে ‘হ্যাঁ’ বেছে নেয়ার আহবান জামায়াত আমীরের

ইইউ এবার নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এবার ইউরোপীয় ইউনিয়ন ২০০ জন প্রতিনিধি পাঠাবে। তারা জেলা ও সিটি করপোরেশন এলাকায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

নির্বাচনের পর জাতীয় সরকারের বিষয়ে বিএনপির সঙ্গে খোলামনে আলোচনায় বসার প্রসঙ্গে তিনি বলেন, সেটি নিঃশর্ত হবে না। 

জামায়াত আমীর বলেন, অন্যের দায় জোর করে নিজের কাঁধে নেয়া যায় না। আমাদের লক্ষ্য দেশকে স্বচ্ছতা ও জবাবদিহির পথে এগিয়ে নেয়া।

প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও কথা বলেন জামায়াত আমীর। তিনি বলেন, প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছেন। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তারা বদলাবে বলে তারা আশা করেন। না বদলালে পরিবর্তন করতে বাধ্য করা হবে।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

আপন দেশ/এসএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান