Apan Desh | আপন দেশ

আজ বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আজ বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

তারেক রহমান ও ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (০৯ ফেব্রুয়ারি) তাদের ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এদিন সন্ধ্যা ৭ থেকে ৮টার মধ্যে বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান। এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে।

আরও পড়ুন<<>>নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬-৭টার মধ্যে ও বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বিটিভি।

এর আগে রোববার (০৮ ফেব্রুয়ারি) এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা সন্ধ্যা ৬টায় চরমোনাই পীর এবং ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করে বিটিভি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়