Apan Desh | আপন দেশ

‘যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছেন, তাদের ক্ষমা করে দিলাম’

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

‘যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছেন, তাদের ক্ষমা করে দিলাম’

ছবি : আপন দেশ

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছেন, তাদের ক্ষমা করে দিলাম।’

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘গত ৫ দিন ধরে ধারাবাহিকভাবে মিসাইল মারা হচ্ছে আমার ওপর। এটা সম্পূর্ণ মিথ্যা। আইডি হ্যাক করে পরিবারতন্ত্র যারা কায়েম করতে চায়, তারা এটা করেছে। এরইমধ্যে অভিযুক্ত ধরা খেয়েছে।’

তিনি বলেন, ‘যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছেন।’

এসময় প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমীর বলেন, ‘ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো ফোর ল্যান করব। মানসম্মত মেডিকেল করব। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আম ও লিচু প্রসেসিং কারখানা স্থাপন ও বিদেশে রফতানির ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘অতীতে ম্যাগা প্রকল্পের নামে ম্যাগা দুর্নীতি হয়েছে। এই টাকার মালিক জনগণ। আল্লাহ আমাদের সুযোগ দিলে, আর কাউকে লুণ্ঠন করতে দেবো না।’

আরও পড়ুন : সিলেটে ৩ গ্রামের সংঘর্ষে আহত ১৫, কারণ জানা গেল

জনসভায় ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করা হবে বলে বলেও জানান শফিকুর রহমান। তিনি বলেন, ‘যুবকরা বেকার ভাতা চায় না। যুবকদের হাতগুলো আমরা কাজ দিয়ে ভরে দেবো।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়