Apan Desh | আপন দেশ

যোগাযোগ

সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর

সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, দাবি সড়ক পরিবহন মন্ত্রীর

দেড় কোটি মানুষের ঈদযাত্রা, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন। সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপের মধ্যেও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়াও নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন সবকিছু মিলিয়ে একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি। বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেলে বসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট বা ধীরগতি থাকলেও সেটি স্বাভাবিক। কারণ সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সেখানে গাড়ির গতি কমে যাচ্ছে। তবে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই বলেও দাবি করেন তিনি।

০৪:২১ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

অতিরিক্ত ভাড়া আদায়, হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী

অতিরিক্ত ভাড়া আদায়, হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া ঘাটে। সে সুযোগেই যাত্রীদের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসানের গোপন অভিযানে। ছদ্মবেশে পরিচালিত নজরদারিতে দেখা যায়, ৪০ টাকার নির্ধারিত টিকিট যাত্রীদের কাছে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। সোমবার (২৫ মে) সকালে পাটুরিয়া ঘাট এলাকায় নৌ মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে সাধারণ যাত্রীর ছদ্মবেশে নজরদারির দায়িত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত ছিলেন। নজরদারিতে ধরা পড়ে, ঈদের ভিড়কে পুঁজি করে টিকিট বিক্রির দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রকাশ্যেই জনপ্রতি ১০ টাকা করে অতিরিক্ত আদায় করছেন। অনেক যাত্রী প্রতিবাদ করলেও জোরপূর্বক বেশি টাকা নেয়া হয়েছে।

০৭:০৩ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিত করল এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। জেট ফুয়েলের উচ্চ মূল্য, দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বাড়তি ব্যয় ও আকাশপথের বিধিনিষেধের কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। জানা গেছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট কমানো, স্থগিত ও সময়সূচি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনটি। গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে নেয়া এ সিদ্ধান্তে হাজারও আন্তর্জাতিক যাত্রী প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

০৫:০৯ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে যেসব সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত এবং বেহাল অবস্থায় রয়েছে, সেগুলোকে দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পিরোজপুরের সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত উদ্যোগ নেয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। 

১০:০৭ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 

ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 

ময়মনসিংহে ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখে যায়।

১১:৩১ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement