Apan Desh | আপন দেশ

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৩, ৭ আগস্ট ২০২৬

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: আপন দেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে একটি ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছিল। এ ঘটনায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর এ রুটের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (০৭ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত কমিটি কাজ করছে।

বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন তারা।

পরে দুপুর ১২টার দিকে কেওয়াটখালি লোকসেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ও দুপুর ১টায় ঢাকা থেকে আসা ক্রেনবাহী আরও একটি উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছে গফরগাঁও রেলওয়ে স্টেশনে। সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর ৪টি বগির ১৬টি চাকা লাইনে তুললে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন <<>> বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ 

ঘনঘন এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রী ও স্থানীরা। যাত্রীদের দুর্ভোগ কমাতে দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের সঙ্গে সমন্বয় করা হয়।

এসময় দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত চারটি বগি বাদ দিয়ে বাকি সাতটি বগিতে এবং অপর ট্রেনে যাত্রীদের স্থানান্তর করে গন্তব্যে পাঠানো হয়।

এদিকে ঢাকা-ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement