Apan Desh | আপন দেশ

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২০, ১৪ জুলাই ২০২৬

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ফাইল ছবি, আপন দেশ

শ্রমিকদের কর্মবিরতির কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একাংশের সদস্যরা কর্মবিরতি শুরু করে। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল ব্যাহত হয়।

জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং সংগঠনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় বিরোধের কারণে কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের একাংশ পুনরায় কর্মবিরতি শুরু করলে বাস চলাচল আবারও বন্ধ হয়ে যায়। 

আরও পড়ুন<<>>সুন্দরবনের ২৭ ডাকাতের আত্মসমর্পণ

জেলার সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে। পরে তারা বাস কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়। 

তার দাবি, ঘটনায় বহিরাগতদের সম্পৃক্ততা ছিল। তারা প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চান। পাশাপাশি আয়-ব্যয়ের হিসাবও দিতে প্রস্তুত ছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মুস্তারি বেগম বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিরোধ মীমাংসা হয়েছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রাজশাহী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch