Apan Desh | আপন দেশ

মেট্রোরেলের শেষ ট্রেনের সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৩৬, ১৩ আগস্ট ২০২৬

মেট্রোরেলের শেষ ট্রেনের সময় বাড়ছে

ফাইল ছবি

মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ছে। আগামী সেপ্টেম্বর থেকে এসময় বাড়ানো হবে। এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়বে। নতুন সময় অনুযায়ী শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। পাশাপাশি শেষ ট্রেনের মাঝের বিরতিও কমানো হবে। বর্তমানে এ বিরতি ২০ মিনিট।

নতুন ব্যবস্থায় বিরতি কমে দাঁড়াবে ৭ থেকে ৮ মিনিটে। এতে রাতে যাত্রীদের মেট্রোরেল ব্যবহারের সুযোগ বাড়বে।

তবে সময় বাড়ানোর পাশাপাশি কিছু প্রস্তুতিও নিতে হচ্ছে। রাতে রক্ষণাবেক্ষণের কাজ কীভাবে করা হবে, সেটিও পরীক্ষা করা হচ্ছে। অন্যান্য প্রস্তুতির কাজ নিয়েও চলছে পরীক্ষা-নিরীক্ষা।

আরও পড়ুন <<>> অনলাইন জুয়ার চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

এর আগে গত ৭ জুন থেকে সময় বাড়ানো হয়। তখন রাতে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তথ্যমতে, সময় বাড়াতে চালক বা পরিচালনাকারীর সংখ্যা বাড়াতে হবে। এরই মধ্যে পরিচালনাকারী নিয়োগের কাজ শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়