ছবি : সংগৃহীত
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু করেছে। যে ফিচারের নাম ‘ইনকগনিটো মোড’। এ ফিচারের মাধ্যমে এআই চ্যাটবটের সঙ্গে হওয়া ব্যক্তিগত কথোপকথন আর সার্ভারে সংরক্ষণ করা হবে না।
এ আপডেটের ফলে স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক কিংবা আর্থিক বিষয় নিয়ে ব্যবহারকারীরা আরও নিরাপদভাবে এআই-এর সঙ্গে আলোচনা করতে পারবেন। নতুন এ মোড চালু থাকলে ব্যবহারকারী ও এআই-এর মধ্যকার বার্তা কেউ দেখতে পারবে না। এমনকি পুরোনো কথোপকথনও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
হোয়াটসঅ্যাপের দাবি, এতে ব্যবহারকারীরা আরও ব্যক্তিগত ও সুরক্ষিত অভিজ্ঞতা পাবেন।
হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট জানান, অনেকেই ব্যক্তিগত তথ্য এআই-এর সঙ্গে শেয়ার করতে দ্বিধায় থাকেন, কারণ এসব তথ্য সংরক্ষিত হওয়ার আশঙ্কা থাকে। ‘ইনকগনিটো মোড’ সে উদ্বেগ কমাতেই আনা হয়েছে।
এ ফিচার চালু করলে কোনো চ্যাট লগ সংরক্ষণ হবে না, কথোপকথন ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি থেকেও মুছে যাবে এবং এআই-এর উত্তরও কোথাও রেকর্ড থাকবে না। পুরো ব্যবস্থাতেই কোনো ধরনের হিস্ট্রি রাখা হবে না বলে জানিয়েছে মেটা।
আরও পড়ুন <<>> ফোনের ক্যামেরা হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে
যদিও এটি প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো নয়, তবুও একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবি প্রতিষ্ঠানটির। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, সম্পূর্ণ ডেটাহীন এ পদ্ধতি যেমন গোপনীয়তা বাড়াবে, তেমনি অপব্যবহার বা ভুল তথ্যের ক্ষেত্রে দায় নির্ধারণ কঠিন করে তুলতে পারে।
বর্তমানে ওপেনএআই ও গুগলের মতো অনেক এআই প্রতিষ্ঠান মডেল উন্নয়নের জন্য ব্যবহারকারীর কিছু ডেটা সংরক্ষণ করে থাকে। তবে মেটা জানিয়েছে, ‘ইনকগনিটো মোড’-এ কোনো ধরনের তথ্যই সংরক্ষণ করা হবে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































