Apan Desh | আপন দেশ

কমিটি

গ্রিড বিপর্যয়ের কারণ খুঁজতে পিজিসিবির তদন্ত কমিটি

গ্রিড বিপর্যয়ের কারণ খুঁজতে পিজিসিবির তদন্ত কমিটি

জাতীয় গ্রিডে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের করণ খুঁজতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও করবে কমিটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পিজিসিবি এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি জানায়, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), সঞ্চালন-২ সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ করে মতামত ও সুপারিশ দিতে বলা হয়েছে। 

০৯:৪৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার-ঠিকাদারকে শোকজ

রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার-ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় টাঙ্গাইল সদর আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়।   পৌর কর্তৃপক্ষ কর্তৃক সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এফএ ট্রেডার্সকে (শোকজ) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সে সঙ্গে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কার্যসহকারী আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৩ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দকৃত এ বক্স কালভার্টে বাশঁ ব্যবহারের ঘটনায় জেলা জুড়ে আবারও সমালোচনার ঝড় উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় ১৭ অক্টোবর টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। কমিটির সদস্য সচিব এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও সদস্য করা হয়েছে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলামকে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

০৬:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement