Apan Desh | আপন দেশ

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ২৬ অক্টোবর ২০২৫

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে, যা তিন সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর আব্দুল জলিল জানিয়েছেন, বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলবে। শিগগিরই পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

আরও পড়ুন<<>>রাবির ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

তিনি বলেন, এবার বাছাই পরীক্ষা থাকবে না- অর্থাৎ পরীক্ষা দুই ধাপে নয়, কেবল এক ধাপে লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম আগের মতোই থাকবে।

ন্যূনতম জিপিএ কমানো হচ্ছে না জানিয়ে অধ্যাপক জলিল বলেন, এবার ফলাফল খারাপ হয়নি; প্রকৃত মেধাবীরাই জিপিএ-৫ পেয়েছে। তাই আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আবেদন করতে হলে এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ