Apan Desh | আপন দেশ

চার ভারতীয়কে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০৯, ১১ অক্টোবর ২০২৬

চার ভারতীয়কে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ছবি: আপন দেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ফের চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধীন ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি ভারতের বিএসএফের উদয় কিষান ক্যাম্পের আওতাধীন।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে বিএসএফ সদস্যরা তাদের উদয় কিষান ক্যাম্প এলাকা থেকে দুই পুরুষ ও দুই নারীসহ মোট চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। এ সময় সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সদস্যরা তাদের তৎপরতায় এ প্রচেষ্টা প্রতিহত করেন।

আরও পড়ুন<<>>তাজমিনের ১৭ দিনের প্রেমিক কে এই রাজু

বিজিবির বাধার মুখে সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হন। পরে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফ চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে তাদের সে চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়