Apan Desh | আপন দেশ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩১, ১৬ অক্টোবর ২০২৬

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

ছবি : আপন দেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে দুই পুলিশ সমদ্যকে আটক করেছিল বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাদের ফিরিয়ে আনা হয়।

উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন- ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল (কং/২১৬৬) রোহিত দেওয়ান ও এএসআই মো. ইমরান হোসেন।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন- সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি; দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন; ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

আরও পড়ুন <<>> সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। মাদক উদ্ধারের অভিযানে গিয়ে এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন।

এসময় ভারতীয় নাগরিকরা তাকে আটক করেন। পরে তাকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই মো. ইমরান হোসেনও আটক হন।

পরবর্তীতে আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়