ছবি : আপন দেশ
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় তারা শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে অবস্থান নিয়েছে।
শনিবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে।
মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তারা যেহেতু ভারতের অভ্যন্তরে রয়েছে তাই কতজন নারী-পুরুষ বা শিশু আছে তা বলা সম্ভব হচ্ছে না। তবে ২০ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ মারা গেছেন
তিনি আরও জানান, সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার মানুষজনও সীমান্তে অবস্থান নিয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































