Apan Desh | আপন দেশ

সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৪, ৩ জুন ২০২৬

আপডেট: ১৯:০২, ৩ জুন ২০২৬

সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

ছবি: আপন দেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে এ উত্তেজনা নতুন রূপ নিয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন লংঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বিজিবি।

কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। 

আরও পড়ুন<<>>পুলিশ পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এরপরও বিএসএফ সদস্যরা বেশ কিছু এলাকা জুরে তাঁরাকাটা দিয়ে ফেলে।  এরপর থেকে বিজিবি কঠোর অবস্থান নেয়। বর্তমানে এলাকায় আতংক বিরাজ করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch